ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোয়ালন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুই দল চূড়ান্ত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ৯:২৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত গোয়ালন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুই দল চূড়ান্ত হয়েছে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে গোয়ালন্দ খেলাঘর ও আবির ইয়াং ফোর্স।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে আবির ইয়াং ফোর্স ২-১ গোলে কলেজ পাড়া জনি সেতু ফুটবল দলকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এর আগে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বরাট ক্লাব হাউজের বিপক্ষে মাঠে নামে গোয়ালন্দ খেলাঘর। নির্ধারিত সময়ের খেলায় দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে গোয়ালন্দ খেলাঘর ৫-৪ গোলে বরাট ক্লাব হাউজকে হারিয়ে ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নেয়।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয়ের মধ্য দিয়ে আবির ইয়াং ফোর্সও ফাইনাল নিশ্চিত করায় প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচের দুই দল চূড়ান্ত হলো। এখন ফাইনালে শিরোপা জয়ের জন্য মুখোমুখি হবে দুই শক্তিশালী দল।

খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত রেফারি নিত্যানন্দ নন্দী নৃত্য। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ কুমার ও মোঃ আসালত হোসেন।

ফাইনাল ঘিরে গোয়ালন্দের ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। টুর্নামেন্টের শেষ ম্যাচে দুই দলের জমজমাট লড়াই দেখতে মাঠে দর্শকদের উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।


এ সম্পর্কিত আরো খবর