ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

টঙ্গীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ৬:৫৪ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দিবাগত রাতে টঙ্গী পৌর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), কেরানীরটেক এলাকার আওয়ামী লীগ কর্মী জাকির (৩৪), পাগাড় এলাকার আওয়ামী লীগ কর্মী মালা উদ্দিন প্রিন্স (৩০) এবং ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহমেদ (৪২)।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় একটি আচমকা মিছিল বের করেন। মিছিল চলাকালে তাঁরা সরকারবিরোধী নানা উস্কানিমূলক স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। উক্ত ঘটনার পর পুলিশি তৎপরতায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ওই মামলার ভিত্তিতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এই চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত অন্যান্য পলাতক আসামিদের দ্রুত সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর