ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অর্থের অভাবে সরকারি প্রতিষ্ঠানে কারও পড়াশোনা বন্ধ থাকবে না: প্রতিমন্ত্রী অমিত


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

যশোর প্রতিনিধি:

অর্থের অভাবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোরের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে যশোর পিটিআই (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট) অডিটোরিয়ামে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যদি ভর্তি হতে না পারে কিংবা পরীক্ষার ফি দিতে ব্যর্থ হয়, তবে তার সার্বিক দায়িত্ব নেওয়া হবে। কোনো মেধাবী বা অভাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন অর্থাভাবে থমকে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও স্থানীয়দের প্রয়োজনীয় তথ্য দিয়ে জেলা প্রশাসন কিংবা সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি কোনোভাবেই বরদাশত করা হবে না। কোথাও এমন ঘটনা ঘটলে তার জন্য সংশ্লিষ্ট অভিভাবক, বিয়ে পড়ানো কাজী এবং স্থানীয় জনপ্রতিনিধিকে সরাসরি জবাবদিহির আওতায় আনা হবে।

উক্ত মতবিনিময় সভায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলার বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সভাপতিরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর