ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গ্রামের মাটি থেকে রাজধানীর স্বপ্নপূরণ

সিএমএইচ মেডিকেলে সুযোগ পেলেন তাহিরপুরের সামিউল


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ৭:১৯ পিএম

সুনামগঞ্জ প্রতিনিধি:

সীমিত সুযোগ-সুবিধা আর প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবেশ অতিক্রম করে রাজধানী ঢাকায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের স্বপ্ন পূরণ করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী সামিউল।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী (নয়াবাড়ি) গ্রামের কৃতি সন্তান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল আল-আমীন সাহেবের দ্বিতীয় সন্তান সামিউল ২০২৬ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অভাবনীয় কৃতিত্ব অর্জন করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।

এলাকাবাসী জানান, সামিউলের এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি গোটা বালিজুরী গ্রাম তথা পুরো তাহিরপুর উপজেলার জন্য এক অনন্য গর্বের বিষয়।

সামিউলের সাফল্য নিয়ে বলতে গিয়ে স্থানীয়রা জানান, এ অর্জনের নেপথ্যে সবচেয়ে বড় অবদান রয়েছে তাঁর মা-বাবার। অবসরপ্রাপ্ত কর্পোরাল আল-আমীন ও তাঁর সহধর্মিণীর নিরলস পরিশ্রম, ত্যাগ, সঠিক দিকনির্দেশনা ও দোয়ার বলেই সামিউল আজ সাফল্যের এই শিখরে পৌঁছাতে পেরেছেন। সন্তানের এ অর্জনে তাঁর মা-বাবা দেশবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও অভিনন্দনের পাত্র বলে মন্তব্য করেন তাঁরা।

সামিউল যেন সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে চিকিৎসা শিক্ষা সম্পন্ন করে ভবিষ্যতে একজন প্রকৃত মানবিক ও আদর্শ চিকিৎসক হিসেবে দেশের অবহেলিত ও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন—এটাই এখন তাঁর পরিবার ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মূল প্রত্যাশা।

মেধাবী সামিউলের সিএমএইচ মেডিকেলে ভর্তির খবরে পুরো বালিজুরী গ্রামে এখন আনন্দের বন্যা বইছে এবং সর্বস্তরের মানুষ তাঁর উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করছেন।


এ সম্পর্কিত আরো খবর