ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক সাহেদুল হক


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূবেরগাঁও এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে এক বর্ণাঢ্য ও আবেগঘন আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেছেন বিদ্যালয়টির সিনিয়র সহকারী শিক্ষক সাহেদুল হক।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে পূবেরগাঁও এলাকায় অবস্থিত নুরুল হক উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে এই স্মরণীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোকের ভূমিকা নিয়ে সভাপতিত্ব করেন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আরজু মিয়া।

বিদায় সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা এবং যুগ্ম সম্পাদক সেলিম মোল্লা।

এ ছাড়া আরও বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক কাজল, সদস্য সচিব আলী আক্কাস মোল্লা, অর্থ সচিব বাদল মাহমুদ এবং সদস্য সিহাব মোল্লা ও আব্দুল করিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়ী শিক্ষকের কর্মময় জীবন স্মরণ করে বলেন, "শিক্ষকেরাই একটি আদর্শ জাতির আসল মেরুদণ্ড। আজকে নিবেদিতপ্রাণ শিক্ষকেরা নিরলসভাবে কাজ করছেন বলেই দেশের কোমলমতি ছেলে-মেয়েরা আলোকিত মানুষের মতো মানুষ হতে পারছে। সমাজ ও প্রতিষ্ঠানের উচিত এভাবেই প্রতিটি গুণী শিক্ষককে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা জানিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া।"

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর কর্মজীবন থেকে বিদায় নেওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অশ্রুসজল নয়নে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন অবসরে যাওয়া জ্যেষ্ঠ শিক্ষক সাহেদুল হক।


এ সম্পর্কিত আরো খবর