ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২ জন


  • আপলোড সময় : রবিবার ৩০ আগস্ট, ২০২৬ সময় : ১০:৫৬ এএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় বিভিন্ন অপরাধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, ডিএমপির বিভিন্ন বিভাগের অধীনস্থ এলাকাগুলোতে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ১৬৮ জন এবং তেজগাঁও বিভাগে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মতিঝিল বিভাগে ৬৪ জন, রমনা বিভাগে ৫১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগের অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন।


অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সাথে অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।


ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর