ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু


  • আপলোড সময় : বুধবার ০২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৫২ এএম

অনলাইন রিপোর্টার

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আজ থেকে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির কাঙ্ক্ষিত অনলাইন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া এবং পরবর্তীতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের কাজ শেষ হওয়ার পর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মূল ভর্তি কার্যক্রম চলবে। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে একাদশ শ্রেণির নতুন ক্লাস শুরু হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত সর্বশেষ নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই শুধুমাত্র এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটায় সংরক্ষিত থাকবে এবং বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

 

আগ্রহী শিক্ষার্থীদের একাদশে ভর্তির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক আবেদন সম্পন্ন করতে হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ভর্তির এই সার্বিক তথ্যগুলো নিশ্চিত করেছেন।

 

ভর্তি কার্যক্রমের বিস্তারিত সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যাদের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে পরিবর্তিত হয়েছে, সেইসব শিক্ষার্থীদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের বিশেষ সুযোগ থাকবে। একই সময়ে ইতিমধ্যে আবেদন করা শিক্ষার্থীরা চাইলে তাদের কলেজের পছন্দক্রমও পরিবর্তন করতে পারবেন।

 

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন না করে, তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও প্রাথমিক আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

 

ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। সকল প্রক্রিয়া শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। এর আগে গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছিল।


এ সম্পর্কিত আরো খবর