ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
'ট্রফি নিলাম কি নিলাম না ব্যাপার না, আমরাই এশিয়ান চ্যাম্পিয়ন': অমল মজুমদার রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৫১ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, আবু তাহের, আনারুল ইসলাম মুকুল, ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সোহেল কাজী, আইয়ুব কাজী, কাওছার আলম বাবু, আব্দুল বারিক মোল্লা, শাহীন, মিজান, লিয়ন, জনী মন্ডল, রবিউল ইসলামসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


খাবার বিতরণকালে আয়োজকরা জানান, তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে অসুস্থ ও চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি দিবসটি পালন করা হয়।


এ সম্পর্কিত আরো খবর