ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

বরাদ্দ করা কক্ষে উইপোকার রাজত্ব, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১:১৮ পিএম

কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষে অতিরিক্ত উইপোকার উপদ্রব এবং চরম অব্যবস্থাপনার কারণে রাত্রিযাপন না করেই মধ্যরাতে স্থানটি ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ঢাকা থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের চট্টগ্রামমুখী লংমার্চ ও চৌদ্দগ্রামের পথসভা কর্মসূচির প্রস্তুতিতে অংশ নিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা পৌঁছান বিরোধীদলীয় উপনেতা। তাঁর অবস্থানের জন্য জেলা সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছিল।

 

রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রামের জন্য গেলে কক্ষজুড়ে উইপোকার তীব্র উপদ্রব দেখতে পান। বিশেষ করে ঘরের আলমারি, কম্বল ও বালিশ রাখার স্থানে উইপোকার বাসা দেখতে পাওয়া যায়। এ অবস্থায় তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান তাৎক্ষণিকভাবে সার্কিট হাউসের দায়িত্বরত কর্মচারীদের কক্ষ পরিবর্তন ও বিকল্প কম্বলের ব্যবস্থা করতে অনুরোধ জানান। তবে কর্মচারীদের পক্ষ থেকে কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে বিষয়টি এনডিসিকে (নেজারত ডেপুটি কালেক্টর) খুদে বার্তা ও ফোনের মাধ্যমে জানানো হলেও তাৎক্ষণিক সমাধান মেলেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বিকল্প আবাসন ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ নিয়ে শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে সার্কিট হাউস ত্যাগ করেন বিরোধীদলীয় উপনেতা।

 

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান এ ঘটনাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার চরম দায়িত্বহীনতা ও দুঃখজনক অব্যবস্থাপনা হিসেবে আখ্যা দিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দায়িত্বরত কর্মীদের বিকল্প কক্ষ প্রস্তুত ও আক্রান্ত ঘরটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তার আগেই বিরোধীদলীয় উপনেতা স্থান ত্যাগ করেন। ঘটনাটি জেলা প্রশাসনের জন্য অনভিপ্রেত উল্লেখ করে তিনি জানান, অবহেলা ও অব্যবস্থাপনার দায়ে আবাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং জবাব সাপেক্ষে কড়া আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 


এ সম্পর্কিত আরো খবর