ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জ আদালতের দোতলা থেকে লাফিয়ে পালানো আসামি অবশেষে গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:১৪ পিএম

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় হাজতের বারান্দা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মমিন ওরফে বড় গ্যাদাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার অধিবাসী আব্দুস সবুরের ছেলে।


সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, ছাতিয়ানতলী এলাকার একটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও গোয়েন্দা বিশেষ শাখার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে আদালত থেকে পালিয়ে যাওয়া পলাতক আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টা ৪০ মিনিটে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনি হাজিরা শেষ করে আসামিকে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার কাজ চলছিল। সে সময় সুযোগ বুঝে হাজতের বারান্দা থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা মেরে আদালতের দোতলা ভবন থেকে নিচে লাফ দিয়ে মুহূর্তেই পালিয়ে যান আসামি আব্দুল মমিন। অপরাধ দপ্তরের তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই পলাতক আসামির বিরুদ্ধে হত্যা এবং একাধিক চুরি-ছিনতাইয়ের গুরুতর মামলা রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর