ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৪৩ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। একই সঙ্গে ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নন বলেও উল্লেখ করেন তিনি।

 

দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে শেখ হাসিনা দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

 

সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যার ঝুঁকি বা আশঙ্কা রয়েছে। তবে নিজের বা অন্য কারও জীবনের ঝুঁকি বাড়াতে চান না উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ৫ আগস্টের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, সেদিন দেশ ছেড়ে যাওয়ার আগাম পরিকল্পনা তাঁর ছিল না। পরিস্থিতির চাপে তাঁকে দেশ ছাড়তে হয় এবং বিমানক্রাফটে ওঠার পর তিনি জানতে পারেন তাঁকে ভারতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে; এর আগে পর্যন্ত তিনি মনে করেছিলেন তাঁকে তাঁর গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে।

 

বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে দাবি করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এই অস্থিরতার খেসারত ও প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ফেলবে। এ ছাড়া বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ছয় লাখ মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

দেশে ফেরার বিষয়ে সরকারি ট্রাভেল ডকুমেন্টের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, তাঁর বাবা দেশ স্বাধীন করেছেন এবং তিনি ছোটবেলা থেকেই এ দেশে বড় হয়েছেন ও রাজনীতি করেছেন, ফলে নিজের দেশে ফিরতে তাঁকে কেন বাধা দেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ কষ্টে আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাই জীবন ঝুঁকির মধ্যে থাকলেও তিনি জনগণের পাশে গিয়ে দাঁড়াতে চান। আগামী বিজয়ের মাস ডিসেম্বরকেই তিনি দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন বলে জানান।

(সূত্র: দ্য ওয়াল)


এ সম্পর্কিত আরো খবর