ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাবনায় দিনে দুপুরে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

পাবনা প্রতিনিধি 

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আদম আলী মোল্লা (৬০) নামের এক বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে গুলি করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, নিহতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিষ্ফোরক আইনসহ অন্তত তিনটি মামলা বিচারাধীন রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে ব্যক্তিগত মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন আদম আলী। পথিমধ্যে চন্দিপাশা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তার গতিপথ রোধ করে তাকে লক্ষ্য করে প্রথমে গুলি বর্ষণ করে। গুলির শব্দে তিনি মোটরসাইকেল ফেলে আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তাকে উপর্যুপরি কুপিয়ে ও পুনরায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। ওই সময় গুলির শব্দে ও চিৎকারে আশপাশের সাধারণ মানুষ ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।


হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের মামাতো ভাই আলমগীর হোসেন জানান, তিনি ঘটনার খবর পেয়ে পাবনার ফরিদপুর থানা এলাকা থেকে দ্রুত এখানে এসেছেন। তিনি ক্ষোভ ও শোক প্রকাশ করে বলেন, প্রায় ১৫ দিন আগে নিহতের ছেলে তাকে ফোনে জানিয়েছিলেন যে কিছু লোক প্রতিনিয়ত তাদের পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। তিনি ধারণা করছেন, পূর্বে যারা হুমকি দিয়েছিল তারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে।


খবর পেয়ে পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও বিষ্ফোরক দ্রব্যের অন্তত তিনটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের আইনি প্রক্রিয়া চালাচ্ছে। তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


এ সম্পর্কিত আরো খবর