ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভেনিসে বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৫৬ এএম

ইতালির ভেনিসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, শারীরিকভাবে চরম হেনস্তা, পানির বোতল নিক্ষেপ এবং অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। মঙ্গলবার এক বিশেষ যৌথ বিবৃতির মাধ্যমে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই কড়া প্রতিবাদ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

যৌথ বিবৃতিতে দলটি উল্লেখ করে, একজন নারী শিল্পী তাঁর পরিবারের সদস্য ও ছোট বাচ্চাকে নিয়ে বিদেশে গিয়ে অত্যন্ত হীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বিদেশের মাটিতে ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনা কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফ্যাসিবাদের রাজনৈতিক সংস্কৃতির এক ভয়ংকর ও নগ্ন বহিঃপ্রকাশ।

 

দলটির শীর্ষ নেতা মঞ্জু ও ফুয়াদ বিবৃতিতে বলেন, দেশে ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে ব্যবহার করে বিরোধী মতামত দমন, হামলা, হুমকি প্রদান ও ভয়ভীতি প্রদর্শনের যে বিভীষিকাময় সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল, ভেনিসের মাটিতে ঘটে যাওয়া ঘটনা তারই আন্তর্জাতিক রূপ। দেশ ছেড়ে পালিয়ে গেলেও দলটির অনুসারীদের সন্ত্রাসী মানসিকতা ও হিংস্রতা তাঁদের ছেড়ে যায়নি। ভিন্ন রাজনৈতিক মতপার্থক্যের কারণে বিদেশের মাটিতে একজন নিরিহ নাগরিক ও তাঁর পরিবারের ওপর এই ধরনের হামলা কোনো সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

 

এবি পার্টির নেতারা আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের মৌলিক চরিত্র হারিয়ে সম্পূর্ণ সহিংসতা, দমন-পীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে পরিণত হয়েছিল। বিদেশের মাটিতে একজন অত্যন্ত স্বনামধন্য অভিনয়শিল্পীর ওপর এ ধরনের অমানবিক হামলার ঘটনা তাঁদের সেই অসহিষ্ণু ও উগ্র রাজনৈতিক সংস্কৃতির ভয়াবহতাই স্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে উন্মোচিত করে।

 

বিবৃতিতে এবি পার্টির পক্ষ থেকে ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যে কেউ বিদেশের মাটিতে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো মানুষের ওপর হামলা বা হুমকি দিলে সে কেবলই একজন চিহ্নিত সন্ত্রাসী। ভেনিসের এই সন্ত্রাসী ঘটনাটি ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ইতালিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জোরালো তাগিদ দেওয়া হয়।


এ সম্পর্কিত আরো খবর