ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ফরিদপুরে আলোচনা সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:২০ পিএম

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুপুর পালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, সাক্ষরতার ধারণাকে শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন এবং উন্নত জীবনমান নিশ্চিত করার কার্যকর হাতিয়ার হিসেবে সাক্ষরতাকে কাজে লাগাতে হবে।

তাঁরা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নে দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রেও সাক্ষরতার প্রসার গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া এবং বিশ্বের প্রতিটি মানুষের জন্য সাক্ষরতার সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব। শিক্ষার সুযোগ থেকে কেউ যাতে বঞ্চিত না হয়, সে জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তাঁদের মতে, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসার নয়, বাস্তবজীবনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগও বাড়াতে হবে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মানুষকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ করে তুলতে সাক্ষরতার পাশাপাশি ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সর্বস্তরে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সাক্ষরতার হার বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।



এ সম্পর্কিত আরো খবর