ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে ভাতিজাকে অপহরণ-হত্যা মামলায় চাচার যাবজ্জীবন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৩৩ পিএম


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে   ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

 মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন বলে জানান এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মানিক মিয়া। 

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ (২৯) পিরোজপুর জেলার নেছারাবাদের বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। 

ভুক্তভোগী শিশু রিফাতও একই এলাকায় তার পরিবারের সঙ্গে থাকতেন। রিফাতের গ্রামের বাড়িও একই গ্রামে।  অভিযুক্ত মাসুম ভুক্তভোগীর সম্পর্কে চাচা বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মানিক মিয়া। 

মামলার নথিসূত্রে জানা যায়, রূপগঞ্জের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত গত বছরের ৩০ মার্চ দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আইনজীবী মানিক মিয়া বলেন, শিশুটিকে অপহরণ করে তার চাচা (বাবার ফুফাতো ভাই) মাসুম বিল্লাহ। সে ভুক্তভোগীর মায়ের কাছে মুঠোফোনে ৪০ হাজার টাকাও দাবি করেন। মুক্তিপণের টাকা না দেওয়াতে শ্বাসরোধে শিশুটিকে হত্যার অভিযোগ বিচারে প্রমাণিত হয়েছে। 

ঘটনার পর মাসুম বিল্লাহ পিরোজপুরের থানায় আত্মসমর্পন করে এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। 

রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস


এ সম্পর্কিত আরো খবর