ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চবিতে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৪৭ এএম

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরিফুল ইসলাম চবির প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী জানান, আরিফুলের গ্রামের বাড়ি খাগড়াছড়িতে এবং তিনি শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

 

ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তন্ময় রায় জানান, বিভাগের ব্যানার লাগানোর উদ্দেশ্যে আরিফুল শহীদ আব্দুর রব হলের প্রবেশমুখের ওপরে উঠেছিলেন। সেখানে উঠে অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে এলে মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুতায়িত হন। প্রধান সুইচ বন্ধ করার আগেই তিনি সংজ্ঞাহীন হয়ে প্রধান ফটকের ভেতরে থাকা একটি ছোট দোকানঘরের ছাদে লুটিয়ে পড়েন।

 

দুর্ঘটনার সাথে সাথেই প্রধান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্সে করে দ্রুত চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, শিক্ষার্থীটির অবস্থা অত্যন্ত গুরুতর থাকায় দ্রুততম সময়ে হাসপাতালে রেফার করা হয়েছিল, তবে আঘাত প্রচণ্ড হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী আক্ষেপ প্রকাশ করে বলেন, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই সম্ভবত তাঁর মৃত্যু ঘটেছিল।

 

উক্ত হৃদয়বিদারক ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে এবং তাঁরা খাগড়াছড়ি থেকে রওনা হয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর