ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৪৩ পিএম

অনলাইন রিপোর্টার

ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে বিকল্প উপায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগের নিয়ম অনুযায়ী ছবি দিয়েই জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হবে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আইনি লড়াই চালান আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রায়ের বিষয়টি নিশ্চিত করে ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, রুল খারিজ হয়ে যাওয়ায় ছবি ছাড়া এনআইডি পাওয়ার আর কোনো সুযোগ থাকছে না।

 

মামলাসূত্রে জানা যায়, ২০২২ সালে রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা নিজেকে ইসলামী শরীয়ত অনুসারী পর্দানশীন নারী উল্লেখ করে নির্বাচন কমিশনে একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, দ্বীন ইসলামের হুকুম পালনে তিনি ছবি তোলা থেকে বিরত থাকেন, যার ফলে এনআইডি না পেয়ে মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে এনআইডি সরবরাহের অনুরোধ করেন তিনি। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

 

উক্ত রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। রুলে কেন ছবি ছাড়া বিকল্প উপায়ে জাতীয় পরিচয়পত্র তৈরির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। তবে দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই জারি করা রুলটি সরাসরি খারিজ ঘোষণা করেন উচ্চ আদালত। শুনানিকালে রাষ্ট্রপক্ষ যুক্তিতে জানায়, হজ ও ব্যাংক হিসাবসহ নানা নাগরিক সুবিধার ক্ষেত্রে ছবির প্রয়োজনীয়তা রয়েছে এবং বায়োমেট্রিকের ক্ষেত্রে চোখের আইরিশ স্ক্যান করতে গেলেও পর্দা সরাতে হয়। সামগ্রিক বিষয়টি বিবেচনায় আদালত রুলটি খারিজ করে দেন।


এ সম্পর্কিত আরো খবর