ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বজ্রপাতের আগুনে জ্বলল জ্বালানিমন্ত্রীর বাড়ি


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:১৪ পিএম

সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বজ্রপাতের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বাসভবনের প্রধান গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। হঠাৎ বাসভবনের প্রধান গেটের পাশে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।


খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন গ্যাসের রাইজার বা আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফলে বাসভবন বা অন্য কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।


সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।


তিনি বলেন, বাসভবনের গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


ঘটনার পর বাসভবন ও আশপাশের এলাকায় সতর্কতা জোরদার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।


এ সম্পর্কিত আরো খবর