ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কটিয়াদীতে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:৪৪ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৪৯ হাজার টাকা, চারটি মুঠোফোন ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও এলাকার উঠাবিলের একটি কাঁচা রাস্তায় এ অভিযান চালানো হয়।


 কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। স্থানীয় কয়েকজন সাধারণ মানুষের সহযোগিতায় পুলিশ সেখানে অভিযান চালায়।


পুলিশ জানায়, গনেরগাঁও উঠাবিল এলাকার ওই কাঁচা রাস্তায় কয়েক দিন ধরে রাতের আঁধারে জুয়ার আসর বসছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে নজরদারি শুরু করে। পরে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হারিনা গ্রামের বজলুর রহমানের ছেলে মাসুদ মিয়া (৩৫), গনেরগাঁও গ্রামের রাজু মিয়ার ছেলে রবি হোসেন (৩২), পূর্ব গনেরগাঁও গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে আবদুর রহমান (৩৫) এবং পাইকসা গ্রামের মৃত নিবু মিয়ার ছেলে আবদুর রহিম (৪০)।


পুলিশের দাবি, অভিযানের সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৪৯ হাজার টাকা, চারটি মুঠোফোন ও তাস উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা করা হয়েছে। পরে আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, জুয়া, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। জুয়া বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর