ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:১৬ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ-সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। পরে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

জাতীয় সংসদ সূত্রে জানা যায়, নবগঠিত কমিটিতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদকে সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন নিজান, কক্সবাজার-৪ আসনের শাহজাহান চৌধুরী, ভোলা-৪ আসনের নুরুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলীম, ময়মনসিংহ-১১ আসনের ফখরউদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৪ এর রেহেনা আক্তার রানু, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও প্রশাসনিক কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা এবং সরকারি প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানান এবং এ দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুক বার্তায় তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের প্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়াকে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের কার্যপ্রণালির অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের ওপর নজরদারি ও কার্যক্রম মূল্যায়নের জন্য স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটি প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং সংসদকে সহায়তা করার দায়িত্ব পালন করে।


এ সম্পর্কিত আরো খবর