ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: শীতলক্ষ্যায় মাছের পোনা অবমুক্ত


  • আপলোড সময় : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:২৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা ও শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শীতলক্ষ্যা নদীতে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।


মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় এবং মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় ও উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা জজকোর্টের পিপি আবুল কালাম আজাদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মুকুল, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মোতাহার হোসেন, যুবদল নেতা কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, এনামুল হক, একে বাবু এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।


সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে গত ৬ মাসে রূপগঞ্জের রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ সাধিত হয়েছে। ইতোমধ্যেই রূপগঞ্জ উপজেলায় প্রায় ৩০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন ও চলমান রয়েছে। বক্তারা আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, রূপগঞ্জ উপজেলাকে পুরোপুরি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সংসদ সদস্য দিপু ভুঁইয়ার সুনির্দিষ্ট নির্দেশনায় পুলিশ প্রশাসন প্রতিদিনই চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে।


অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী সুসংগঠিত ব্যানার-ফেস্টুনসহ মিছিলে মিছিলে যোগ দিলে সমগ্র মঠেরঘাট এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সভা শেষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর