ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে জমি বিরোধে হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:৩৩ পিএম

মোস্তাক আহমেদ মনির, ​সরিষাবাড়ী (জামালপুর) থেকে


জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অতর্কিত হামলা, রক্তাক্ত মারধর ও মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর খুশির ভিটা কবরস্থান সংলগ্ন সড়কে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সর্বস্তরের এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।


মানববন্ধন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাকের সঙ্গে পার্শ্ববর্তী শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সম্প্রতি শফিকুল ইসলাম ও তাঁর সঙ্গীরা সংঘবদ্ধ হয়ে সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাকের পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ওই হামলায় সাদ্দাম হোসেনের পক্ষের আসাদুল নামে এক ব্যক্তি মারাত্মক ও গুরুতর জখম হন। আহত আসাদুলকে পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, নিরপরাধ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ। উল্টো ভুক্তভোগী পরিবারগুলোর বিরুদ্ধেই মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাকের স্ত্রী সাজিদা বেগম, এলাকাবাসীর পক্ষে শাপলা আক্তার, আনোয়ারা বেগম, সাহিদা বেগম, রফিকুল ইসলাম, মোতালেব মিয়া, আকবর আলী ও শামিম হোসেন প্রমুখ।


মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু সেজন্য আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা চালানো এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিকে নিয়ে সমাজে মিথ্যা অপপ্রচার চালানো চরম অমানবিক ও নিন্দনীয়। বক্তারা অনতিবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে জড়িত মূল অপরাধীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় থাকে।


এ সম্পর্কিত আরো খবর