ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী

যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা


  • আপলোড সময় : রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:২৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং শহরের যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অবৈধ পার্কিং বন্ধ, সড়ক নিরাপত্তা জোরদার এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মো. আবদুত তাওয়াব, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।

এ ছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক এফএম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে অভিযান আরও জোরদার এবং শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

সভায় শহরের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে স্পিডব্রেকার, সাইন ও সিগন্যাল স্থাপন এবং অম্বিকা হল ও কোর্ট চত্বর এলাকায় বখাটেদের উৎপাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশি টহল বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়িচালকদের ডোপ টেস্ট, গণপরিবহনের ফিটনেস নিয়মিত পরীক্ষা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। আইন অমান্যকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া মহাসড়কে ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। মহাসড়কে এসব যানবাহনের চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় জোবাইদা ফিলিং স্টেশনের সামনের যানজট নিরসনে সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ ফরিদপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এ সম্পর্কিত আরো খবর