ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চরভদ্রাসনে কৃষক-খামারি ও শিক্ষার্থীদের পাশে এমপি শহিদুল ইসলাম


  • আপলোড সময় : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৩৪ পিএম

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে মৎস্য পোনা অবমুক্তকরণ, আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, কৃষকদের মাঝে স্প্রে-মেশিন ও খামারিদের মাঝে বকনা বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি মুখ্য উপদেষ্টা হিসেবেও উপস্থিত ছিলেন।


দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে চরভদ্রাসনের উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ। এছাড়া বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক উপজেলা সমাজকল্যাণ কমিটির অনুকূলে বরাদ্দকৃত আর্থিক সহায়তা বিতরণ করা হয়।


এ সময় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গাজিরটেক ইউনিয়নের উন্নয়ন সহায়তার বরাদ্দ থেকে কৃষকদের মাঝে স্প্রে-মেশিন বিতরণ এবং নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে বকনা বিতরণ করা হয়।


এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হোসেন বিপ্লব, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষক, খামারি ও শিক্ষার্থীরা অংশ নেন।


এ সম্পর্কিত আরো খবর