ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

শেখ হাসিনা কালই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

  • আপলোড সময় : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাসহ পলাতক সহযোগীদের দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা না করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী কালই দেশে ফিরতে পারেন; তাকে হাতকড়া দিয়েই গ্রহণ করা হবে।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার শাহবাগে বসবাসরত অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া উপহারের নতুন ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের স্বৈরাচারী শাসকগোষ্ঠী দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ পাচার করলেও সেই টাকা এখন আর ভোগ করতে পারছে না। ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে আলোচনা ছড়ানো হচ্ছে, তা লুকিয়ে থাকা সহযোগীদের উৎসাহিত করা এবং নতুন করে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা মাত্র। সরকার চায় আইনি প্রক্রিয়ায় বিচার সুনিশ্চিত করতে। সে কারণে তিনি যেকোনো দিন ফিরে আসুক, আইন প্রয়োগকারী সংস্থা হাতকড়া হাতেই তাঁকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।


তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছরে এ দেশের সাধারণ মানুষের ওপর সংঘটিত অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার বাংলাদেশের মাটিতেই সম্পন্ন হবে। এ লক্ষ্যে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সব আসামিকে অবিলম্বে হস্তান্তরের তাগিদ দেওয়া হয়েছে। জনগণের ক্ষুণ্ন হওয়া মৌলিক অধিকার পুনর্বহাল, রাজনৈতিক নিপীড়ন বন্ধ এবং লুটের টাকা পুনরুদ্ধারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আকাশজমিন /  আরআর 


এ সম্পর্কিত আরো খবর