ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

গাজীপুরের গাছায় ৩৭ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামানের মতবিনিময়


  • আপলোড সময় : শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:৫৫ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও গাছা থানা বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ তাঁর পরিবারের মুরুব্বি ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সভায় ওয়ার্ডের নাগরিক সমস্যা, সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের গাছা থানাধীন তারগাছ রোডের চান্দরা চেয়ারম্যান বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রউফ, রুবেল হক মাতাব্বর, কামরুজ্জামান, আব্দুস সালাম মাস্টার, খালেক মাস্টার, আবু সাঈদ রাজু, আলহাজ্ব আব্দুল মান্নান, হাফিজুর রহমান, রবিউল্লাহ, শিক্ষক ইব্রাহিম আনসারী এবং রফিকুল ইসলাম বেপারীসহ পরিবারের অন্যান্য মুরুব্বি ও স্বজন।


মতবিনিময়কালে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা, সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মুরুব্বিরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো এবং ওয়ার্ডের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।


সভায় মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ৩৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্মার সম্পর্ক রয়েছে। তিনি নিয়মিত এলাকার মানুষের দুঃখ-কষ্ট ও প্রয়োজনের কথা শুনে আসছেন। পরিবারের অভিভাবক ও স্বজনদের কাছ থেকে পাওয়া পরামর্শ ভবিষ্যতে তাঁকে আরও সুদৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি।


তিনি আরও বলেন, রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতা নিয়ে ৩৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করে যেতে চান তিনি।


এ সম্পর্কিত আরো খবর