ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

ইজিবাইক আটকানোর প্রতিবাদে সড়ক অবরোধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৫১ পিএম

চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে ব্যারিকেড দিয়ে ইজিবাইক আটকানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

অবরোধের আগে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে শতাধিক ইজিবাইক জড়ো করেন চালকেরা। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকেরা।

ইজিবাইক চালকদের অভিযোগ, দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় ব্যারিকেড দিয়ে চুয়াডাঙ্গাগামী ইজিবাইক চলাচলে বাধা দেওয়া হচ্ছে। অনেক সময় ইজিবাইক আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ২ হাজার ৬৫০ থেকে ২ হাজার ৮০০ টাকা দিয়ে সেগুলো ছাড়িয়ে নিতে হয় বলে অভিযোগ করেন তারা।

চালকেরা আরও অভিযোগ করেন, ইজিবাইক আটকের সময় তাদের সঙ্গে মারধরের ঘটনাও ঘটে। এসব বিষয়ে ক্ষোভ জানিয়ে তারা ফকিরপাড়ার ব্যারিকেড তুলে দিয়ে ইজিবাইকের নির্বিঘ্ন চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানান।

একই সঙ্গে চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইক পৌর এলাকার বাইরে চলাচল বন্ধ এবং মহাসড়কে লেগুনা চলাচল বন্ধের দাবিও জানান আন্দোলনকারীরা।

খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলি ইয়াসমিন ঘটনাস্থলে যান। তিনি ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে চালকেরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও লাভলি ইয়াসমিন বলেন, ইজিবাইক চালকদের সঙ্গে উপজেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা করা হবে। সেখানে তাদের সমস্যাগুলো শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর