ইশ্বরদী প্রতিনিধি:
পাবনার ইশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন মন্ডলের বাড়িঘর ভাঙচুর ও দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্রয় করে ভোগদখলে থাকা জমিতে নির্মিত বাড়িঘরের বাউন্ডারি ও আঙ্গিনায় ভাঙচুর চালিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের হুমকি-ধামকি ও প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
রবিবার
বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এ
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে
পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো.
শামীম আহমেদ। লিখিত বক্তব্যে মো. শামীম আহমেদ
অভিযোগ করেন, তাদের পরিবারের সদস্যরা প্রায় ৩০ বছর আগে
জমি কিনে সেখানে বাড়িঘর
নির্মাণ করেন। এরপর থেকে দীর্ঘ
সময় ধরে তারা ওই
জমি ও বাড়িতে বসবাস
এবং ভোগদখল করে আসছেন। বর্তমানে
প্রতিপক্ষ আসাদ গং ওই
জমির বাড়ির বাউন্ডারি ও আঙ্গিনায় ভাঙচুর
চালিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ
করেন তিনি।
শামীম
আহমেদ বলেন, জমি নিয়ে আদালতে
মামলা চলমান রয়েছে। বিষয়টি বিচারাধীন থাকার পরও প্রতিপক্ষ আইনকে
উপেক্ষা করে বাড়িঘরে ভাঙচুর
চালিয়ে দখলের চেষ্টা করছে বলে তারা
মনে করছেন। এ ঘটনায় জড়িত
ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা
নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ
সম্মেলনে আরও অভিযোগ করা
হয়, বাড়িঘর ভাঙচুর ও দখলের চেষ্টার
পাশাপাশি পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন
শামীম আহমেদ।
এ
অবস্থায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর প্রতি বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত
করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পরিবারের সদস্যরা। একই সঙ্গে পরিবারের
সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
পরিবারের
সদস্যরা বলেন, তারা কোনো ধরনের
সংঘাত বা বিশৃঙ্খলায় যেতে
চান না। সম্পূর্ণ শান্তিপূর্ণ
ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি চান তারা। এ
বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ সহযোগিতার ওপর তাদের আস্থা
রয়েছে বলেও জানান তারা।
শামীম
আহমেদ বলেন, প্রায় তিন দশক আগে
জমি ক্রয় করে সেখানে
বাড়িঘর নির্মাণের পর থেকে তারা
দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস
করে আসছেন। বর্তমানে বাড়িঘরে ভাঙচুর ও দখলের চেষ্টার
ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও তিনি উল্লেখ
করেন।
সংবাদ
সম্মেলন থেকে ঘটনার তীব্র
প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের বিষয়ে
তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইসরাইল
হোসেন মন্ডলের পরিবারের সদস্যরা।