ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙাচোরা রাস্তা পরিদর্শনে ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:১১ পিএম

রাজধানীর উত্তরার জনবহুল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-১৮ আসনের তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের নয়ানগর-ধরঙ্গারটেক এলাকার দীর্ঘদিনের অবহেলিত ও বেহাল দশার ভাঙাচোরা রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে সড়কটির বর্তমান নাজুক পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয় এলাকাবাসীর যাতায়াতে সৃষ্টি হওয়া চরম দুর্ভোগ ও ভোগান্তির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।


দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। পরিদর্শনকালে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সড়কটির দ্রুত উন্নয়ন ও এলাকাবাসীর দীর্ঘদিনের এই জনদুর্ভোগ স্থায়ীভাবে নিরসনের লক্ষে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।


এ সময় তাঁর সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৬ ও অঞ্চল-৭-এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। প্রকৌশলীদের উপস্থিতিতে সড়কের বেহাল দশা দ্রুত কাটিয়ে ওঠার বিভিন্ন প্রশাসনিক ও প্রযুক্তিগত দিক নিয়ে মতবিনিময় করা হয়।


এলাকাবাসীর দীর্ঘদিনের এই কাঙ্ক্ষিত পরিদর্শনের পর স্থানীয় সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর জোরালো প্রত্যাশা, সংশ্লিষ্ট বিভাগগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে যদি অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন করা যায়, তবে এলাকার তীব্র যাতায়াত দুর্ভোগ থেকে স্থায়ীভাবে স্বস্তি মিলবে।


এ সম্পর্কিত আরো খবর