ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে রেডিও-রাডার বিচ্ছিন্ন, ফ্লাইট নিখোঁজ


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৯:২১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলের কাছে ছয় আরোহী নিয়ে একটি মেডিকেল ফ্লাইট রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে রওনা হওয়া বিমানটির মাঝ আকাশে হঠাৎ করেই রেডিও এবং রাডার—উভয় ধরনের যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যায়।

 

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি স্থানীয় সময় শনিবার ভোরে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে এর অবতরণ করার কথা ছিল। তবে স্থানীয় সময় রাত ১টার পরপরই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপরই মার্কিন কোস্টগার্ডের নর্থইস্ট ডিস্ট্রিক্ট ম্যাসাচুসেটসের নানটাকেট দ্বীপের উপকূলে আকাশ ও সমুদ্রপথে যৌথ তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।

 

ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানে থাকা ছয় আরোহীর মধ্যে দুজন পাইলট ও দুজন মেডিকেল কর্মী ছিলেন, যাদের সবাই কানাডার নাগরিক। এ ছাড়া একজন রোগী ও তার এক স্বজনও বিমানে ছিলেন, যারা কানাডার নাগরিক নন। রোগীদের নিজেদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মেডিকেল ফ্লাইট পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি। ফ্লাইটঅ্যাওয়ারের ফ্লাইট ট্র্যাকার থেকে জানা যায়, নিখোঁজ হওয়ার ঠিক আগমুহূর্তে বিমানটি হঠাৎ করেই প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় চলে আসে।

 

বোস্টন গ্লোব ও লাইভএটিসি ডটনেটের তথ্য অনুযায়ী, বিমানটির পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মধ্যে যোগাযোগে মারাত্মক সমস্যা দেখা দিয়েছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে কি না তা জানতে চান। পরবর্তীতে কন্ট্রোলার নিশ্চিত করেন যে পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিলেন। ফায়ার সার্ভিসের ডিসপ্যাচার জানান, বিমানটিতে মারাত্মক ‘বৈদ্যুতিক সমস্যা’ দেখা দেওয়ার কারণে এর রেডিও ও রাডার—উভয় যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে নিখোঁজ বিমানটি ও এর আরোহীদের উদ্ধারে ব্যাপক তল্লাশি চলছে।

 


এ সম্পর্কিত আরো খবর