সিরাজগঞ্জ প্রতিনিধি / : 20
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল পুনরুদ্ধারের লক্ষ্যে এলাকার ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ তানভিরুল হক। পানি সম্পদ মন্ত্রণালয়ের হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং ওই মন্ত্রনালয়ের পাবলিক ট্রাস্ট সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)'র
আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় চলনবিলের রক্ষায় এবং জীবন যাত্রার মানের উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, ওই অধিদপ্তরের সিনিয়র স্পেশালিস্ট মোহাম্মদ তানভিরুল হক, সোশ্যাল সেফগার্ড এক্সপার্ট আলমগীর হোসাইন, বাফার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, চলনবিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠাসেন গুপ্তা, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মেহরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান চলন বিলের মধ্য দিয়ে বয়ে চলা নদী ও খাল গুলো অবৈধ দখলমুক্ত, চলন বিলের ফসলি জমিগুলোতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ রোধ, নদী ও খাল গুলো দূষণ রোদসহ চলন বিল রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।