ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,  ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে বিকাশের ক্যাশ ম্যানেজারকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই জলপরী কি সত্যিই আছে? হাজার বছরের পুরোনো মৎস্যকন্যার মিথের আসল ইতিহাস দীর্ঘক্ষণ সাইক্লিং কি পুরুষদের শুক্রাণুর মান কমিয়ে দেয়? জানুন বিশেষজ্ঞদের মতামত রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী কে এই নাভি পিল্লে: বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই থেক নোবেল জয় জুনিয়র এনটিআর ও পুলিশ কমিশনারের এআই ছবি নিয়ে তীব্র বিতর্ক প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী! জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ইরানের ‘শ্যাডো ফ্লিটে’র ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ডলারের দরপতন ও তেলের দামে বাড়ল স্বর্ণের দাম

হুথি সংকট ও লোহিত সাগর পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানে ইয়েমেন


  • আপলোড সময় : শুক্রবার ০৯ অক্টোবর, ২০২৬ সময় : ১২:১৮ পিএম

ইয়েমেনে চলমান তীব্র রাজনৈতিক ও সামরিক সংঘাতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের চূড়ান্ত পতন এবং দেশজুড়ে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। লন্ডনভিত্তিক আরবি দৈনিক আশরাক আল-আওসাতকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জৌবা।


সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁরা শান্তিকে বর্জন করেননি, তবে এমন কোনো বিভ্রমের দীর্ঘস্থায়ী পরিণতি আর মেনে নেবেন না যা রাষ্ট্রবিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সুযোগ দেয়। জনগণের অধিকার কোনো সশস্ত্র গোষ্ঠীর মর্জির ওপর স্থগিত থাকতে পারে না উল্লেখ করে তিনি হুথিদের সম্পূর্ণ পতনকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বুই মনসুর হাদি সৌদিতে আশ্রয় নেন এবং তাঁকে পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথ সামরিক অভিযান শুরু হয়। বর্তমানে সানা ও উত্তরাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণাঞ্চল সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের অধীনে রয়েছে।


এদিকে বিগত চার বছর ধরে স্থিতিশীলতা বজায় থাকার পর গত জুলাইয়ে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘর্ষের জেরে দুপক্ষের উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে কৌশলগত আন্তর্জাতিক বাণিজ্য জলপথ বাব এল-মান্দেব প্রণালি হুথিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


বিশ্বের মোট জ্বালানির ১২ শতাংশ পরিবাহিত হওয়া এই প্রণালির নিরাপত্তা ইয়েমেনের উপকূলীয় অঞ্চল থেকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন আফরাহ আল-জৌবা। তিনি জোর দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত স্থলভাগ থেকে এই প্রণালির নিরাপত্তা বিঘ্নিত হবে, ততক্ষণ সমুদ্রে জাহাজ চলাচল সুরক্ষিত করা অসম্ভব। এছাড়া ইয়েমেনের সংকট মোকাবিলায় সৌদি আরবের বহুমুখী রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

সূত্র: আরব নিউজ


এ সম্পর্কিত আরো খবর