ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,  ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে বিকাশের ক্যাশ ম্যানেজারকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই জলপরী কি সত্যিই আছে? হাজার বছরের পুরোনো মৎস্যকন্যার মিথের আসল ইতিহাস দীর্ঘক্ষণ সাইক্লিং কি পুরুষদের শুক্রাণুর মান কমিয়ে দেয়? জানুন বিশেষজ্ঞদের মতামত রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী কে এই নাভি পিল্লে: বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই থেক নোবেল জয় জুনিয়র এনটিআর ও পুলিশ কমিশনারের এআই ছবি নিয়ে তীব্র বিতর্ক প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী! জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ইরানের ‘শ্যাডো ফ্লিটে’র ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ডলারের দরপতন ও তেলের দামে বাড়ল স্বর্ণের দাম

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ


  • আপলোড সময় : শুক্রবার ০৯ অক্টোবর, ২০২৬ সময় : ২:৫৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রদলের তিন নেতাসহ চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে গঠিত বিশেষ তদন্ত কমিটি।


শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। উপাচার্য জানান, গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সত্যতা যাচাই ও দোষীদের শাস্তির আওতায় আনতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যরা সব ধরনের তথ্য-উপাত্ত ও প্রমাণাদি বিশ্লেষণ করে গত মধ্যরাতে কর্তৃপক্ষের কাছে তাদের চূড়ান্ত লিখিত প্রতিবেদন জমা দেন।


তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করে যাদের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে তারা হলেন—রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলাম। এছাড়া রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা তাকবীর আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম এবং তানিম রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ অধিকতর তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি শাখা ছাত্রদলের আরও তিন নেতা বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও শাহরিয়ার আলমকে সুনির্দিষ্ট বিষয়ে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সংবাদ সংগ্রহকালে একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পরপরই তীব্র নিন্দা ও প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তদন্ত কমিটি গঠন করে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর