ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,  ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হুথি হামলার জেরে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করল বেবিচক


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৩৮ পিএম

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যগামী আকাশপথে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী আরও ১৮টি নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর পর্যন্ত সর্বমোট ২৮টি ফ্লাইট বাতিল করল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আচমকা ফ্লাইট বাতিলের এই ঘটনায় ঢাকার বিমানবন্দরে প্রায় ৪ হাজার ৮৫১ জন প্রবাসী ও বিদেশগামী যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে আটকে পড়েছেন।


বেবিচকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, হুথি হামলার পরপরই নিরাপত্তাজনিত কারণে রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বপ্রকার ওঠানামা ও ফ্লাইট পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা থেকে রিয়াদমুখী বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বেবিচকের পরিসংখ্যান অনুযায়ী বাতিলকৃত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের তিনটি, রিয়াদ এয়ারের তিনটি এবং ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইট।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, রিয়াদ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া প্রবাসীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ততক্ষণ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের সাময়িক ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর