ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,  ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজে ইউএই-এর জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: মন্ত্রী পূজার আলপনা না বিপজ্জনক ফাঁদ? ফ্লাইওভারে বাইক চলাচল বন্ধ জয়দেবপুরে আসামি ছিনাতে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকা বিভাগে ৫১ হাজার ৪৪২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন আধুনিক বাংলা সুরের রূপকার হাবিব ওয়াহিদের জন্মদিন আজ নাইজেরিয়ান ফুটবলারকে মারধর ক্ষুধা-দারিদ্র্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে পাকিস্তান ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিস্ফোরক অভিযোগ জামায়াতের


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৫৪ পিএম

কৃষি খাতে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, দেশের দীর্ঘদিনের অভিজ্ঞ ও প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে শাসকদলের নেতাকর্মী এবং সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের অনৈতিকভাবে ডিলারশিপ দেওয়া হচ্ছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক ও সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


সংবাদ সম্মেলনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সরকারের নীতির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সবার আগে বাংলাদেশ’— বিএনপির এই বহুল প্রচারিত স্লোগানের বিপরীতে গিয়ে তারা এখন ‘সবার আগে বিএনপি’ নীতিতে দেশ পরিচালনা করছে।


সরকারের ডিলার নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করে বলেন, ডিলারশিপ প্রদানের নির্ধারিত যোগ্যতা ও সরকারি নীতিমালা সম্পূর্ণ উপেক্ষা করে দলীয় বিবেচনাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বর্তমান সরকার। এমনকি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই সারের ডিলারশিপ অনৈতিকভাবে ভাগ-বাটোয়ারা করা হচ্ছে বলে তারা খবর পাচ্ছেন।


বিভিন্ন স্থানে রাজনৈতিক চাপের মুখে পড়ে সরকার বিদ্যমান আইনি কাঠামো ভেঙে এসব ডিলার নিয়োগ দিচ্ছে উল্লেখ করে তিনি এই দুর্নীতির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে সারের মতো স্পর্শকাতর খাতে অনিয়ম ও বাণিজ্যে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা।


এ সম্পর্কিত আরো খবর