হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুদ্দিন সবুজকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুদ্দিন সবুজ মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একটি সিআর সাজা পরোয়ানাসহ মোট ১৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।