মোঃ সাজ্জাদ হোসেন ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন স্থানে মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য অফিস ও নৌপুলিশের পক্ষ হতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং ৭ কেজি ইলিশ মাছ উদ্ধার ও তিনজন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত জেলে হলেন, পাবনা জেলার আমিনপুর থানার মৃত জালাল খানের ছেলে ইয়াছিন খান (২৫), মজিবর উল্ল্যাহর ছেলে আব্দুল্লাহ (৩৩), আহেদ শেখের ছেলে মোখলেছ শেখ(২৫)।
পরিত্যক্ত ৫০ হাজার মিটার কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধংস্ব করা হয় এবং ৭ কেজি ইলিশ মাছ একটি মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ সাইফুল হুদা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌপুলিশের ইনচার্জ ত্রিনাথ সাহা সহ মৎস্য অফিসের কর্মকর্তা ও দৌলতদিয়া নৌপুলিশের সদস্যবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরের পর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৭ কেজি ইলিশ মাছ, এবং ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দসহ তিনজন আসামি কে আটক করা হয়। অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নি সংযোগের মাধ্যমে ধ্বংস এবং আটককৃত আসামীকে মৎস্য আইনের আওতায় ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। সেইসাথে জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ একটি মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, মা ইলিশ দেশের সম্পদ। এভাবে সরকারি আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, পরিবহন ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই আইন অমান্য করুক না কেনো মৎস্য আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে।