ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,  ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১৯ মামলার আসামি লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৪৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির অভিযোগে বিভিন্ন থানায় ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি মো. লিটন শেখকে (৫০) ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লিটন শেখকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে তাড়াশ ও আশপাশের বিভিন্ন এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় লিটন শেখকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি দল আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


তাড়াশ থানার ওসি মো. ইমাম জাফর বলেন, ১৯ মামলার আসামি লিটন শেখকে গতকাল রাতে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির সিন্ডিকেট ও তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে গ্রেপ্তার লিটন শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর