আহসান সাকিব হাসান / : 170
জুলাই গণঅভ্যুত্থানে আহত, শহিদ পরিবার, সমন্বয়ক, শিক্ষার্থী, উপদেষ্টাসহ আন্দোলনের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত সবার সাক্ষাৎকারের মাধ্যমে সঠিক ইতিহাস সংরক্ষণ করতে জাগ্রত নাগরিক সমাজের উদ্যোগে জাগ্রত জুলাই প্রজেক্টটি বাস্তবায়নে দুই দিনব্যাপি সাংবাদিকতা ও সাক্ষাৎকারের উপর বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত
১৪ ও ১৫ মার্চ
মিরপুর-১২ আইকান একাডেমী
ও ওরেন্ডা এন্ড
বিন্স এ দুই দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোট
আটজন প্রশিক্ষক বিষয়ভিত্তিক আলোচনা ও হাতে-কলমে
কর্মশালা পরিচালনা করেন। সংবাদ ও সাংবাদিকতা, সাংবাদিকতার
নীতিমালা, করনীয় ও বর্জনীয় এর
উপর বিষদ আলোচনা করেন দৈনিক আকাশ জমিনের সম্পাদক ও প্রকাশক মীর
লিয়াকত আলী। সাক্ষাৎকার ও রিপোর্ট লেখার
কৌশল হাতে কলমে শিখিয়ে দেন বাসসের প্রাক্তন সিনিয়র সাংবাদিক কে এম শহীদুল
হক।
প্রথম
দিনের কর্মশালা পরিচালনার পর দ্বিতীয় দিনে
হাতে কলমে সাক্ষাৎকার নেওয়ার কৌশল শেখান সাংবাদিক মেহেরু মেরাজ ও আহসান সাকিব।
এসময় তাদের সহযোগিতা করেছেন সিনিয়র সাংবাদিক এ আর এম
মামুন।
নাগরিক
সাংবাদিকতা ও মানবাধিকার নিয়ে
পরবর্তীতে আলোচনা
করেন খান শোয়েব আমান। অপরদিকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জামন (অব.) গল্পের মাধ্যমে তুলে ধরেন মিডিয়াতে সাবলীলভাবে কথা বলার কৌশল।
কর্মশালা
শেষে সবার হাতে সার্টিফিকেট তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গণি, গ্রুপ ক্যাপ্টেন (অব.) হাসীবুল হক ও এয়ার
ভাইস মার্শাল(অব.) হুমায়ন কবির।
কর্মশালার
শেষ মুহূর্তে আমেরিকার বোস্টন থেকে অনলাইনে যুক্ত হন জাগ্রত নাগরিক
সমাজের চেয়ারম্যান প্রফেসর ড.শেখ আব্দুল
হামিদ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষন শেষে
প্রশিক্ষণার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের আহত, শহিদ পরিবার, সমন্বয়ক, শিক্ষার্থী, উপদেষ্টাসহ আন্দোলনের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত
সবার সাক্ষাৎকারের মাধ্যমে সঠিক ইতিহাস সংরক্ষণ করতে কার্যকরী ভূমিকা রাখবেন।
সবশেষে
কর্মশালার সমন্বয়ক মেহেদী হাসান ইমন, আয়োজক রোকুনুজ্জামান নাঈম,জাহিদ হাসান, রিজওয়ানা কাবির, তানজিম আহসান, সানজিদা হাবিব বন্যা, রিফা তাসফিয়া, রাকিবুল হাসান রাজুকে ধন্যবাদ জানান। এবং সার্বিক সহযোগিতার জন্য দৈনিক আকাশ জমিন, সিটিজেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, আইক্যান
একাডেমি ও ওরেন্ডা এন্ড
বিন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন।