ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকতায় বুনিয়াদি কর্মশালা


কর্মশালা শেষে তাদের হাতে সার্টিফিকেট প্রদান । ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৬:৪১ এএম

ষ্টাফ রিপোটার

জাগ্রত নাগরিক সমাজের উদ্যোগে গত ১৪ ১৫ মার্চ দুইদিনব্যাপি হয়ে গেলোসাংবাদিকতা সাক্ষাৎকারের বুনিয়াদি কর্মশালা।


মিরপুরে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী। মোট আট প্রশিক্ষক বিষয়ভিত্তিক আলোচনা হাতেকলমে কর্মশালা পরিচালনা করেন। দৈনিক আকাশজমিনের সম্পাদক প্রকাশক মীর লিয়াকত আলী সংবাদ, সাংবাদিকতা, নীতিমালা, করনীয় বর্জনীয় এর উপর বিশদ আলোচনা করেন। বাসসের প্রাক্তন সিনিয়র সাংবাদিক কে এম শহীদুল হক সাক্ষাৎকার রিপোর্ট লেখার কৌশল বুঝিয়ে দেন।



কর্মশালার পরদিন গ্রুপ গ্রুপ করে হাতেকলমে সাক্ষাৎকার নেওয়ার কৌশল শেখান সাংবাদিক মিরাজুল মিরাজ আহসান সাকিব। পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক আর এম মামুন।


নাগরিক সাংবাদিকতা মানবাধিকার নিয়ে লোচনা করেন খান শোয়েব আমান। অপরদিকে নিরাপত্তা বিশে¬ষক মেজর (অব) আশরাফুজ্জামান গল্পের মাধ্যমে তুলে ধরেন মিডিয়াতে সাবলীলভাবে কথা বলার কৌশল।


কর্মশালা শেষে সবার হাতে সার্টিফিকেট তুলে দেন এয়ার ভাইস মার্শাল (অব) হুমায়ন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসিমুল গণি গ্রুপ ক্যাপ্টেন (অব) হাসীবুল হাসান।


কর্মশালার এক পযায়ে সুদূর আমেরিকার বোস্টন থেকে অনলাইনে যুক্ত হন জাগ্রত নাগরিক সমাজের চেয়ারম্যান প্রফেসর . শেখ আব্দুল হমিদ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণার্থীরা জুলাই অভ্যুত্থানে নিহত-আহত পরিবার, সমন্বয়ক, শিক্ষার্থী, উপদেষ্টাসহ আন্দোলনের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িতদের সাক্ষাৎকারের মাধ্যমে সঠিক ইতিহাস সংরক্ষণ করতে কার্যকরী মিকা রাখবেন।

সবশেষে কর্মশালার সমন্বয়ক মেহেদী হাসান ইমন আয়োজক রোকুনুজ্জামান নাঈম, জাহিদ হাসান, রিজওয়ানা কাবির, তানজিম আহসান, সানজিদা হাবিব বন্যা, রিফা তাসফিয়া, রাকিবুল হাসান রাজুকে ধন্যবাদ জানান। সার্বিক সহযোগিতার জন্য দৈনিক আকাশজমিন, সিটিজেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, আইক্যান একাডেমি ওরেন্ডা এন্ড বিন্সকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


এ সম্পর্কিত আরো খবর