নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
নতুন এ প্রস্তাবে নারী ও শিশু ধর্ষণ এবং বলাৎকারের জন্য থাকছে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কঠোর শাস্তি।