ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,  ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক খাতের অস্থিরতার নেপথ্যে সাবেক মন্ত্রী-এমপিদের ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা আবারও তিন দিনের রিমান্ডে তাহসিফ হত্যা: শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও নিয়ে নতুন মোড় ইকবাল সোবহানের বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাস গড়লেন নাবিলা: ৫৭ শতাংশ ভোট পেয়ে মার্কিন সিনেটর নির্বাচিত ক্ষমতায় যে-ই আসুক, ইরানের প্রতি আমেরিকার শত্রুতা কমবে না: মোজতবা খামেনি ব্যাংকক বিমানবন্দরে রানওয়ে ধসে আটকে গেল এমিরেটসের এয়ারবাস এ৩৮০ ট্রাম্পকে ময়লার পাত্রে ফেলার এআই ভিডিও প্রকাশ করল ইরানি দূতাবাস ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬৬ স্বর্ণের ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বে মাগুরায় খুন যুবদল নেতা শাকের, গ্রেপ্তার ১১

দৌলতদিয়ায় আগুনে নিঃস্ব দুই পরিবারকে জেলা পরিষদের সহায়তা


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্বান্ত হওয়া দুই পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পরিষদ। আকস্মিক এই বিপর্যয়ে দিশাহারা পরিবার দুটির পুনর্বাসনে জেলা পরিষদের পক্ষ থেকে মোট ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।


বুধবার (০৪ নভেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীর পাড়া এলাকায় সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান ও সদস্যসচিব আবু সাইদ মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সহায়তা প্রদানকালে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকার স্থানীয় সরকারের মাধ্যমে জেলা পরিষদকে বিভিন্ন বরাদ্দ প্রদান করে থাকে। আমাদের আকস্মিক ব্যয় নামক একটি বিশেষ খাতের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের তাৎক্ষণিকভাবে সহায়তা করা হয়। আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”


উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীর পাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আছর মোল্লা ও সিরাজুল মোল্লার পরিবারের তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে ঘরবাড়ির পাশাপাশি একটি গবাদিপশু (গরু), ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে যায়। এতে পরিবার দুটি চরম বিপর্যয়ের মুখে পড়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিল।


এ সম্পর্কিত আরো খবর