ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ইরানের মিসাইল সিটির ভিডিও প্রকাশ, সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র


  • আপলোড সময় : রবিবার ২২ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৩৪ এএম

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা ও সম্ভাব্য নতুন মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই নিজেদের সামরিক শক্তির এক বিশাল প্রদর্শনী ঘটাল ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের রহস্যময় ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ফুটেজে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, শত শত ক্ষেপণাস্ত্র এবং ডাবল লঞ্চারসহ অত্যাধুনিক উৎক্ষেপণযন্ত্র ও সামরিক প্রযুক্তি দেখা গেছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।


প্রকাশিত ওই ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভির সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিদর্শন করতে দেখা গেছে। তবে ভিডিওটি ঠিক কবে বা সম্প্রতি ধারণ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


এমন এক স্পর্শকাতর সময়ে এই ভিডিও সামনে আনা হলো, যখন ইরানের ওপর নতুন করে মার্কিন হামলার শঙ্কা জোরালো হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধপ্রস্তুতি নিয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।


তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস জানিয়েছেন, এই ভিডিও প্রকাশের মাধ্যমে বাইরের বিশ্বকে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি সম্পর্কে অত্যন্ত স্পষ্ট বার্তা দিতে চাইছে আইআরজিসি। ইরানের দাবি, তাদের কাছে ক্ষেপণাস্ত্র কিংবা উৎক্ষেপণযন্ত্রের কোনো ঘাটতি নেই। পুনরায় বড় ধরনের যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম কার্যকরভাবে ব্যবহার করার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে।


রেসুল সারদার আতাসের মতে, ভিডিওটি ইরানের সামরিক প্রচারণার অংশ হলেও এর পেছনে আরও গভীর কৌশলগত উদ্দেশ্য কাজ করছে। নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য প্রতিপক্ষের কাছে আবারও নিজেদের প্রতিরোধক্ষমতার বার্তা পৌঁছে দিতে চাইছে তেহরান।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও হামলার লক্ষ্যবস্তু বানায় তেহরান। এ ছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান, যার জের ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে তীব্র অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে।


যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও সংঘাত বন্ধের সুস্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও পাকিস্তান, কাতার ও তুরস্ক স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রভাবে ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।


সূত্র: আলজাজিরা


এ সম্পর্কিত আরো খবর