ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন যুজবেন্দ্র চাহাল


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ১২:০২ পিএম

ক্রিকেটের মাঠের পর এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এই ক্রিকেটার। শুধু দলে যোগদানই নয়, শুরুতেই বিজেপির পক্ষ থেকে বেশ গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও পেয়েছেন তিনি।


গত শনিবার (২১ নভেম্বর) বিজেপিতে যোগ দেন যুজবেন্দ্র চাহাল। দলে যোগ দেওয়ার পরপরই তাকে ভারতীয় জনতা পার্টির অনগ্রসর শ্রেণি (ওবিসি) মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ হিসেবে তার এই রাজনৈতিক পদার্পণ ভারতের ক্রীড়া ও রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


বিজেপিতে যোগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলের শীর্ষ নেতাদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন চাহাল। ওই পোস্টে তিনি লেখেন, ‘বিজেপি পরিবারের মধ্যে আমাকে স্থান ও সম্মান দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌরিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’


আন্তর্জাতিক ক্রিকেটে যুজবেন্দ্র চাহালের পথচলা শুরু হয়েছিল ২০১৬ সালে। ভারতের জার্সিতে অভিষেকের পর নিজের ঘূর্ণি জাদুতে দীর্ঘ সময় দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি। চলতি বছরেই লাল বলের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন এই লেগ স্পিনার। সীমিত ওভারের ক্রিকেটে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখলেও ভারতের জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালে।


ভারতের হয়ে এখন পর্যন্ত বর্ণাঢ্য ক্যারিয়ারে ৭২টি ওয়ানডে ম্যাচ খেলে ১২১টি উইকেট শিকার করেছেন যুজবেন্দ্র চাহাল। পাশাপাশি ৮০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৯৬টি উইকেট। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর এবার সরাসরি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন এই ভারতীয় স্পিনার।


এ সম্পর্কিত আরো খবর