ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৫:০৬ পিএম

ভারত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানায়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছয় দিনের পাকিস্তান সফরকালে বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।


ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে ভারত অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বাংলাদেশ। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এমন মন্তব্য করেছেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ছয় দিনের পাকিস্তান সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।


২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে আসছে ঢাকা।


দ্য টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারত। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দেশটি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।


আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য ঘোষণা প্রসঙ্গেও মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত তার সমর্থকদের উজ্জীবিত রাখতেই এ ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১০ বছরেও শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে তিনি দাবি করেন।


অন্যদিকে, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর।


সূত্র: বিবিসি উর্দু ও দ্য টাইমস অব ইন্ডিয়া।


এ সম্পর্কিত আরো খবর