ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৯:২৯ এএম

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ফ্যাসিস্ট হাসিনাকেআইনডিগ্রি প্রদান করেছিল। যা আপাতত স্থগিত করা হয়েছে।

এএনইউ বরাতে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনও নজিরও এখন পর্যন্ত তাদের নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে। পর্যালোচনা শেষে হাসিনার ডিগ্রি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়টি।

ডিগ্রি বাতিলের খবরটি এমন সময় এসেছে যখন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি মানুষ হত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হাসিনার নির্দেশেই জনগণের ওপর গুলি চালায় পুলিশ।

এমন অপরাধ বিবেচনায় নিয়ে শেখ হাসিনার ডিগ্রি বাতিলের বিষয়টি ভাবছে অস্ট্রেলিয়ার ওই বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসকে এএনইউ একজন মুখপাত্র জানিয়েছেন, কাউকে ডিগ্রি দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়ার ঘটনা আগে ঘটেনি। শেখ হাসিনার বিরুদ্ধে পর্যালোচনা শেষে যদি ডিগ্রি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা হবে বিশ্ববিদ্যালয়টির জন্য নজিরবিহীন ঘটনা।

গত বছরের আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদনও জানিয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর