ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দোহায় শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৬:৪১ এএম

কাতারের দোহায় বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  যার লক্ষ্য দেশের কিছু গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ আকর্ষণ করা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মালদ্বীপের একজন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, মালয়েশিয়ার একজন প্রাক্তন মন্ত্রী, কাতার রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার এবং বেশ কয়েকজন ধনী অনাবাসিক বাংলাদেশির মতো উল্লেখযোগ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে, যেখানে সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

তিনি বলেন, আমরা বিশ্বের একটি শীর্ষ উৎপাদনশীল দেশ হতে চাই। সরকার এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশের একটি অফার করছে। বিনিয়োগকারীরা উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটনের মতো খাতে সুযোগ অন্বেষণে আগ্রহ প্রকাশ করেছেন - বিশেষ করে কক্সবাজারের রিসোর্ট জেলায়।

প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে আলোচনায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর