ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রোম ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৩:৪৩ পিএম

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ইতালির রোম ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।

সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় কাতারের উদ্দেশে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা। ৩ দিন সেখানে কাটিয়ে ২৫ এপ্রিল ভ্যাটিকান যান তিনি। সেখানে পোপ ফ্রান্সিস জর্জ মারিও বারগোগ্লিওর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন ড. ইউনূস। এছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

২১ এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর