ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ২:১৬ এএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ সুধা সদনের বাসার কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (৭ মে) দিবাগত রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তাকে আটক করা হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানুর রহমানকে হেফাজতে নিয়ে নিউমার্কেট থানায় নিয়ে যায়।

ডিএমপি নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ ঢাকা পোস্টকে জানান, এস এম মিজানুর রহমান সুধা সদনে চাকরি করতেন। তাকে হঠাৎ করে জনতা আটক করে। পরে পুলিশ হেফাজতে নিয়ে থানায় আনা হয়।

নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন বলেন, মিজানুর রহমান সুধা সদনের বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর