ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৪:১০ এএম

অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের নতুন দাম লিটারে সাড়ে ১৭ টাকা কমিয়ে ৯৩ টাকা ৫৭ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ১৫ সেন্ট কমিয়ে ৬০ সেন্ট নির্ধারণ করেছে বিইআরসি। মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দিয়েছে। আজ রাত ১২ টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মজুতকরণ ও বিপণন চার্জ প্রতি লিটার ৪.০৪ টাকা এবং জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) বিপণনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিপণন চার্জ প্রতি লিটার ০.৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। কমিশন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ অনুযায়ী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্যহার নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি এবং বিপিসির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) গত ১৮ ফেব্রুয়ারি জেট এ-১ বিপণনে তাদের বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে।

এই প্রস্তাবের ভিত্তিতে গত ২৩ মার্চ বিইআরসি কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। পরে গত ৬ এপ্রিল পর্যন্ত গণশুনানি পরবর্তী লিখিত মতামত প্রদানের সুযোগ দেয়া হয়। সবশেষ পর্যালোচনার ভিত্তিতে বিইআরসি এই দাম নির্ধারণ করে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর